২০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি খুন

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২১, ১২:৪৫ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি খুন
বিজ্ঞাপন

এফএনএস : দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গ প্রদেশের পিটারটিপে নিজ ব্যবসা-প্রতিষ্ঠানে নির্মমভাবে খুন হয়েছেন মঈন উদ্দিন নামের এক বাংলাদেশি। গত সোমবার স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে পালিয়ে যায়। প্রবাসীরা জানান, কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার মঈনকে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

পরে পুলিশ এসে নিহতের লাশ স্থানীয় হাসপাতালের মর্গে রেখে দিয়েছে। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি কমিউনিটির নেতাকর্মীরা নিহতের আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এর আগে দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের স্ট্রেকস্প্রিটে সন্ত্রাসীর গুলিতে মারাত্মকভাবে আহত হযন নোয়াখালীর হাবিবুর রহমান।

শুক্রবার হাবিব দোকানের মালামাল কিনতে যাওয়ার পথে অস্ত্রধারীরা হাবিবকে লক্ষ্য করে গুলি করে। এ রেমিটেন্সযোদ্ধা মারাত্মকভাবে আহত হয়ে বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়াও জোহানেসবার্গে ডাকাতের গুলিতে আরও এক বাংলাদেশি মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা কিছুটা ভালো বলে জানা গেছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন