২১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

একে অপরকে এড়িয়ে চলছে সামান্থা-নাগা

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২১, ৮:১২ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন
একে অপরকে এড়িয়ে চলছে সামান্থা-নাগা
বিজ্ঞাপন

এফএনএস : একে অপরকে মুখ দেখাতে চান না। একজন আরেকজনকে এড়িয়ে যেতে পারলেই যেন ভালো হয়। বিচ্ছেদের সঙ্গে এভাবে হারিয়ে গিয়েছেন সামান্থা প্রভু এবং নাগা চৈতন্যের সম্পর্কের মিষ্টতা। এমনকি সাধারণ সৌজন্য বিনিময়টুকুও করতে নারাজ এই দম্পতি। দুজনের মাঝে এমন টানাপড়েনে হায়দরাবাদ রামানাইডু স্টুডিওর পরিবেশ আপাতত থমথমে। কারণ একই জায়গায় শুট করছেন নাগা এবং সামান্থা। দুজনই চাইছেন শুটিং ফ্লোরে একবারও যাতে তাদের দেখা না হয়। দুই তারকাই সে বিষয়ে তাদের সহকারীদের নজর রাখতে বলেছেন। নতুন ছবি ‘যশোদা’র জন্য শুট করছেন সামান্থা।

নাগা শুট করছেন ‘বঙ্গরজু’ ছবির জন্য। অভিনেতার সঙ্গেই রয়েছেন তার বাবা নাগার্জুন। কাজের ফাঁকে হুট করে চোখাচোখি যেন না হয়, এ বিষয়ে সতর্ক প্রাক্তন স্বামী-স্ত্রী। কাজ শেষ করে আর কোনো কিছুর জন্য অপেক্ষা না করে সোজা গাড়িতে উঠে বাড়ি রওনা দিচ্ছেন দুই তারকাই। অক্টোবর মাসের শুরুর দিকে বিয়েবিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন দক্ষিণি ছবির তারকা দম্পতি। তবে তাদের বিচ্ছেদের নেপথ্যের কারণ কী সে বিষয়ে নিশ্চিত করে মুখ খোলেননি তারা। তবে সামান্থার আইটেম গানে অভিনয় তাদের সম্পর্কের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন