১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সৌরভ গাঙ্গুলি করোনায় আক্রান্ত, হাসপাতালে ভর্তি

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২১, ৫:৫১ পূর্বাহ্ণ | বিভাগ: lead
সৌরভ গাঙ্গুলি করোনায় আক্রান্ত, হাসপাতালে ভর্তি
বিজ্ঞাপন

আরা ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের সাবেক অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি। বর্তমানে তিনি হাসপাতালে রয়েছেন। খবরে বলা হয়েছে, গত সোমবার (২৭ ডিসেম্বর) রাতে সৌরভ গাঙ্গুলির করোনার পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। রিপোর্ট পাওয়ার পর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি।

তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে। দুই দিন আগে জ্বর আসে বিসিসিআই সভাপতির। চিকিৎসকের পরামর্শ নিলে তাকে করোনা পরীক্ষা করানো পরামর্শ দেওয়া হয়। সেই অনুযায়ী পরীক্ষা করালে সোমবার রাতে ফলাফল পজিটিভ আসে। এরপরেই হাসপাতালে ভর্তি হন সৌরভ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন