সর্বশেষ সংবাদ
বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

এমপি এনামুলের মামার মৃত্যুতে বাগমারা আ’লীগের শোক

Paris
Update : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এর আপন মামা মজিবর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। এমপি এনামুল হকের মামা মজিবর রহমানের মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিটে বার্ধক্য জনিত কারনে মৃত্যুবরণ করেছেন তিনি। মজিবর রহমান এর বাড়ি হামিরকুৎসা ইউনিয়নের খামারগ্রাম গ্রামে।

বিকেল সাড়ে ৪টায় শিকদারীর সালেহা ইমারত ডিগ্রী কলেজ মাঠে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানাগেছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুকালে অসংখ্য গুণগ্রাহী রেখে যান তিনি। মরহুম মজিবর রহমান এর বিদেহী আত্মার শান্তি কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এমপি এনামুল হক সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।


আরোও অন্যান্য খবর
Paris