২০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ঘরে ঢুকে পড়লো ট্রাক, মৃত্যু হলো ঘুমন্ত স্বামী-স্ত্রীর

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২১, ৬:৫৭ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
ঘরে ঢুকে পড়লো ট্রাক, মৃত্যু হলো ঘুমন্ত স্বামী-স্ত্রীর
বিজ্ঞাপন

এফএনএস : জামালপুরের দেওয়ানগঞ্জের বাঘারেরচরে নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ঢুকে পড়ে এক ট্রাক। এ ঘটনায় ঘুমন্ত অবস্থায় ওই বাড়িতে থাকা স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। গতকাল সোমবার ভোরে উপজেলার ডাংধরা ইউনিয়নের গারোহাড়ি গ্রামে ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, ওই এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে কৃষক জয়নাল (৪৫) ও তার স্ত্রী হাসিনা বেগম (৩৬)। সানন্দবাড়ী ফাড়ি থানার অফিসার ইনচার্জ যোহায়ের হোসেন খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো জয়নাল কৃষি কাজ করে বাড়িতে তার স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েন। ঢাকা-রৌমারী রাস্তার পাশেই তার ঘর।

শেষ রাতের দিকে একটি সার বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে জয়নালের ঘরে উল্টে যায়। ঘরে ঘুমন্ত অবস্থায় জয়নাল ও তার স্ত্রী ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। তবে পাশের খাটে ঘুমন্ত অবস্থায় তাদের দুইজন সন্তান থাকলেও তারা বেঁচে যায়। পরে টিনের দেওয়ালে ধাক্কা এবং ট্রাক পড়ে যাওয়ার শব্দে আশেপাশের লোকজন জড়ো হলে ট্রাক ড্রাইভার পালিয়ে যায়। সানন্দবাড়ী ফারি থানা অফিসার ইনচার্জ যোহায়ের হোসেন খান বলেন, আমরা ঘটনাটি জেনেছি। আনুমানিক শেষ রাত ৩টার দিকে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ধাক্কা দেয় এবং সাথে সাথে ট্রাকটি উল্টে যায়। এ বিষয়ে একটি মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন