রাজশাহীতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সোমবার ছাত্রলীগের রাজশাহী মহানগরসহ বিভিন্ন ইউনিট নানা কর্মসূচি পালন করে। সকালে রাজশাহী মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা নগরীর কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তারা নগরীর কাদিরগঞ্জে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর দোয়া করা হয়। এ সময় মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজীব, উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক শান্তা শেখ, রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, নিউ গভ. ডিগ্রি কলেজ শাখার সভাপতি মাইনুল ইসলাম বাপ্পী, সাধারণ সম্পাদক বাইতুল ইসলাম তরু, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সভাপতি রাশেদ রহমানসহ বিভিন্ন ইউনিটের সভাপতি-সম্পাদকেরা উপস্থিত ছিলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে নানা আয়োজনসহ বেশকিছু কর্মসূচী হাতে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের দলীয় টেন্টে (কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে) জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে এক আনন্দ র্যালির মাধ্যমে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সংগঠনটির নেতাকর্মীরা। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর সঞ্চালনায় এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতি গোলাম কিবরীয়া বলেন, ‘আওয়ামীলীগ যখন ক্ষমতায় থাকে বাংলাদেশের মানুষ তখন নিরাপদে থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন পরিকল্পনাকে বাস্তবে রূপদান করার জন্য রাবি শাখা ছাত্রলীগ কাজ করে যাবে। জননেত্রীর বিশ্বস্ত সদস্য হয়ে আমরা এগিয়ে যাবো।’ সমাবেশে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদসহ অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য দেন। সমাবেশ শেষে দলীয় টেন্টে কেক কাটার মাধ্যমে দিবসটি উদযাপন করেন সংগঠনটির নেতাকর্মীরা।

বাগমারা ছাত্রলীগ
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় উপজেলা ছাত্রলীগের উদোগে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্স মিলনায়তনে এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রীগের গৌরব, ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রলীগের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটেন নেতৃবৃন্দ। উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মালেক নয়নের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। উপজেলা সাধারণ সম্পাদক জহুরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগা¥ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ মাহমুদুর রহমান রেজা, শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক প্রভাষক জিল্লুর রহমান, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক।
দুর্গাপুর ছাত্রলীগ
দুর্গাপুর প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুরে কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের আয়োজনে ছাত্রলীগের ৭৩তম জন্মদিন পালন উপলক্ষে কেক কাটা হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি সাজেদুর রহমান মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথি উপন্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাবেক সহ সভাপতি কবিরুল ইসলাম আনিস, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শাহাদত হোসেন, ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক শরিফুজ্জামান শরিফ, ৫নং ঝালুকা ইউপি আ’লীগের সাধারন সম্পাদক সাইদুর রহমান, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আবু সুফিয়ান হৃদয়, সাবেক সাঃ সম্পাদক কল্লোলসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ।
