১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দুর্গাপুরে আ’লীগ চার ও স্বতন্ত্র দুই প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২১, ৭:৪৬ পূর্বাহ্ণ | বিভাগ: lead
দুর্গাপুরে আ’লীগ চার ও স্বতন্ত্র দুই প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে চতুর্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগ মনোনীত চার ও স্বতন্ত্র দুই প্রার্থী বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গতকাল রাত সাড়ে ৮টায় উপজেলা পরিষদ হলরুমে বেসরকারী ফলাফল ঘোষনা করেন উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা এবং সহকারি রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাচন কর্মকর্তা আসাদুজ্জামান।

আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীক নিয়ে ২নং কিসমত গণকৈড় ইউনিয়নে আবুল কালাম আজাদ, ৩নং পানানগর ইউনিয়নে নৌকার মনোনীত আজাহার আলী খাঁ, ৫নং ঝালুকা ইউনিয়নে আকতার আলী ও ৭নং জয়নগর ইউনিয়নে মিজানুর রহমান বিজয়ী হয়েছেন। আওয়ামী লীগের বিদ্রোহী ১নং নওপাড়া ইউনিয়নে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শফিকুল আলম ও ৪নং দেলুয়াবাড়ী ইউনিয়নে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রিয়াজুল ইসলাম বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন