সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

পাকিস্তানে ১১ খনি শ্রমিককে অপহরণের পর হত্যা আইএস’র

Paris
Update : মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১

এফএনএস : ইসলামিক স্টেট (আইএস) গ্রুপটি পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের কয়লা খনিতে হামলা চালিয়ে ১১ জনকে হত্যার দায় স্বীকার করেছে। জঙ্গিরা শনিবার ওই শ্রমিকদের অপহরণ করে এবং কয়লা খনির কাছেই তাদের হত্যা করে। খবর বিবিসির। ওই হামলায় নিহতরা সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের সদস্য ছিল। হাজারা নামের এই সম্প্রদায়ের মানুষ বারবার উগ্রপন্থীদের লক্ষ্যবস্তু হয়ে আসছে। কারণ তারা শিয়া মতবাদের অনুসারী। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এই হামলাকে ‘অমানবিক সন্ত্রাসী তৎপরতা’ বলে নিন্দা জানিয়েছেন।

বেলুচিস্তানের রাজধানী কোয়েটার অদূরে এবং আফগানিস্তানের সীমান্তের কাছাকাছি অবস্থিত ছোট শহর মাচের কাছে শনিবার গভীর রাতে এই হামলার ঘটনা ঘটে। বেলুচিস্তান দেশটির বৃহত্তম এবং দরিদ্রতম অঞ্চল। সশস্ত্র জঙ্গিরা তাদেরকে অপহরণ করে এবং কাছের কয়েকটি পাহাড়ে নিয়ে যায়। স্থানীয় একজস কর্মকর্তার বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, এই খনি শ্রমিকদের মধ্যে ছয়জন ঘটনাস্থলেই মারা যান এবং গুরুতর আহত পাঁচজনকে হাসপাতালে নেয়ার পথে তাদেরও মৃত্যু হয়।

ঘটনাস্থলে ধারণকৃত এক ভিডিওতে দেখা গেছে, একটি ছোট্ট ঘরের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মৃতদেহ। সবারই দুই হাত একসঙ্গে বাঁধা ছিল। ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভকারীরা মৃতদেহগুলো প্রধান রাস্তায় মধ্যে ফেলে, অবরোধ করে রাখে। কর্মকর্তারা দায়ীদের দ্রুত গ্রেপ্তার করার প্রতিশ্রুতি দিয়েছেন। সুন্নি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ পাকিস্তানে হাজারা সম্প্রদায়ের সদস্যরা প্রায়ই উগ্রপন্থীদের হামলার মুখে পড়ে।


আরোও অন্যান্য খবর
Paris