২০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পাবনায় মদপানে ৩ বন্ধুর মৃত্যু আশঙ্কাজনক অবস্থায় দুই জন

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২১, ৬:৪৭ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
পাবনায় মদপানে ৩ বন্ধুর মৃত্যু আশঙ্কাজনক অবস্থায় দুই জন
বিজ্ঞাপন

এফএনএস : পাবনা পৌর এলাকায় চক ছাতিয়ানী মহল্লায় বিষাক্ত মদপানে তিন যুবকের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার পাবনা জেনারেল হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। মৃতরা হলেন-শহরের পৌর এলাকার চক ছাতিয়ানি মহল্লার মৃত আবদুল কাদের খানের ছেলে রবিউল ইসলাম রোমন (৩৫), আবদুল মুহিতের ছেলে জনি (৩০) ও রবিউল ইসলাম মুকাইয়ের ছেলে রুবেল (৩২)।

হাসপাতালে চিকিৎসাধীন দুজন হলেন-আব্দুস সালামের ছেলে সবুজ এবং মৃত আলমের ছেলে রতন। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে পাঁচ বন্ধু মিলে শহরের বড় বাজার এলাকা থেকে মদ কিনে ছাতিয়ানী কলাবাগান মাঠপাড়ায় পান করেন। গত শুক্রবার সকালে তারা নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শনিবার সকালে সেখানে মারা যান জনি।

আশঙ্কাজনক অবস্থায় রোমন ও রুবেলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে রোমান পথে ও রুবেল রাজশাহী হাসপাতালে মারা যান। আশঙ্কাজনক অবস্থায় সবুজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও রতন পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রোকনুজ্জামান জানান, প্রাথমিকভাবে জানা গেছে, মদপানের কারণে তাদের মৃত্যু হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন