২০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রিয়াজ উদ্দিন আর নেই

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২১, ৬:৪৫ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রিয়াজ উদ্দিন আর নেই
বিজ্ঞাপন

এফএনএস : একুশে পদকপ্রাপ্ত জ্যেষ্ঠ সাংবাদিক, দ্য ফিনান্সিয়াল হেরাল্ডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ আর নেই। গতকাল শনিবার দুপুর দেড়টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৬ বছর। জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান তার মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, আজ রোববার বেলা সাড়ে ১১ টায় তার লাশ জাতীয় প্রেসক্লাবে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রিয়াজউদ্দিন আহমেদ ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন।

দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস এবং দি নিউজ টুডে পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন রিয়াজউদ্দিন আহমেদ। এ ছাড়া তিনি জাতীয় প্রেসক্লাবের সভাপতি, অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন। সাংবাদিকতায় অবদানের জন্য ১৯৯৩ সালে রিয়াজউদ্দিন আহমেদ একুশে পদক লাভ করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন