সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

আমির-ফাতিমাকে নিয়ে নতুন গুঞ্জন

Paris
Update : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১

এফএনএস : বলিউডে ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত আমির খান। বিয়ে করেছিলেন কিরণ রাওকে। তাদের দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন গত জুলাই মাসে। ২০০৫ সালের ২৮ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন আমির-কিরণ। বিয়ের ছয় বছর পর জন্ম হয় এই জুটির একমাত্র সন্তান আজাদ রাও খানের। কিরণের আগে রিনা দত্তের সঙ্গে সংসার করেছেন আমির। প্রথম স্ত্রীর সঙ্গে তার দুই সন্তান ইরা খান ও জুনেইদ খান। কিরণের সঙ্গে বিচ্ছেদের পর ঘোষণা দিলেন আমির বন্ধুত্ব অটুট থাকবে তাদের মধ্যে। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় গত কয়েক দিন ধরেই আমিরের তিন নম্বর বিয়ে নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে।

তাদের ডিভোর্সের ঘোষণার পরপরই ফেসবুকে গুঞ্জন উঠেছিল আমির-ফাতিমার সম্পর্ক নিয়ে। নেটিজেনদের দাবি, ফাতিমার প্রেমে পড়েই নাকি কিরণের সঙ্গে নিজের সংসার ভেঙেছেন আমির খান। তবে দঙ্গল কন্যা ফাতিমা স্পষ্ট করেছেন, আমির খান তার মেন্টর মাত্র। তাদের মধ্যে কোনো রকমের প্রেমের সম্পর্ক নেই। এ নিয়ে মুখ বন্ধ রেখেছেন ‘থ্রি ইডিয়টস’ খ্যাত আমির। তবে অভিনেতার ঘনিষ্ঠ মহল থেকে জানা যায়, আমির-ফাতিমার বিয়ের এই গুঞ্জন সম্পূর্ণ ভুয়া একটা খবর। বিয়ে হচ্ছে না তাদের। আমির-কারিনা অভিনীত ‘লাল সিং চড্ডা’র নতুন পোস্টার ও মুক্তির তারিখ সামনে আসার পর থেকেই আমির খানের বিয়ের খবর ভুয়া বলে প্রকাশ পেয়েছে। গোটা বিষয়ে বিরক্ত আমির, তবে এ নিয়ে কোনো রকম মন্তব্য করতে চান না তিনি।


আরোও অন্যান্য খবর
Paris