করোনায় আরও ২ মৃত্যু, নতুন শনাক্ত ৩৮২ জন
আরা ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৫৪ জনে। একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩৮২ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৮২ হাজার ৩৬৮ জনে পৌঁছেছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৬২৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৯ হাজার ৬২৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৯৫ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩১২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৬ হাজার ৬৬৪ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনই পুরুষ। এর মধ্যে একজন চট্টগ্রাম ও অপরজন খুলনা বিভাগের।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
