শনিবার

৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি তানোরে যেভাবে প্রাণ গেলো ৭টি গরুর তানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসক গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি সীমানে ২৮ জনকে পুশইনের আপচেষ্টা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-প্রশিক্ষণে অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রযুক্তির সাহায্যে ভুল-অপতথ্যের প্রচার মোকাবিলা এখন বড় চ্যালেঞ্জ : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ

রাজশাহীতে বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ছয়জনে

Paris
Update : সোমবার, ৪ জানুয়ারি, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। গতকাল রোববার দুপুর একটায় চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। মৃতের নাম ইশাকুল ইসলাম (২২)। তার বাড়ি নগরীর কাদিরগঞ্জ দরিখোরবোনা মহল্লায়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। এর আগে গত শনিবার বিকেল ও রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যান। এর আগে শনিবার ভোরে হাসপাতালের ১৭ নং ওয়ার্ডে তিনজনের মৃত্যু হয়। মৃত এই পাঁচজনের মধ্যে একজন জেলা ছাত্রদলের নেতা।

মৃতরা হলেন, নগরের হোসনীগঞ্জ এলাকার আইনুল ইসলামের ছেলে ফয়সাল হোসেন (২৮), জেলার বাগমারা উপজেলার শান্তাপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে সজল (২৫), মহানগরীর বাকির মোড় এলাকার উত্তমের ছেলে সাগর (২৫), হেতমখাঁ এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে তুহিন (২৬) ও নগরের কাদিরগঞ্জ এলাকার সেলিম আহমেদের ছেলে মুন আহমেদ (১৮)। এদের মধ্যে ফয়সাল জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক। তুহিন শনিবার বিকাল ৪টার দিকে এবং মুন রাত ৮টার দিকে মারা যান।

নগরের রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম জানান, নববর্ষ উপলক্ষে শুক্রবার রাত নয়টা থেকে ১০টার মধ্যে নগরীর হোসনীগঞ্জ এলাকায় এরা মদপান করেন। এদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তাদের মধ্যে সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে তিনজন ভোরে, একজন বিকেলে ও একজন রাতে মারা যান এবং রোববার আরো একজন মারা যান। রাজশাহী মেডিকেল কলেজের মর্গে মৃতদের লাশের ময়নাতদন্ত করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris