শনিবার

১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার প্রধানমন্ত্রী শুধু স্বপ্ন দেখাচ্ছেন না, স্বপ্নগুলো বাস্তবায়ন করেও দেখাচ্ছেন : রাসিক প্রশাসক বন্ধ চিনিকলগুলোতে আশার আলো মোস্তফার ভরসা বুকে বাঁধা বেয়ারিং গাড়ি রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী রাজশাহীর লিচুতে ৬০ কোটি টাকা বাণিজ্য হওয়ার সম্ভাবনা অবশেষে জেল ফটকে অপেক্ষারত তিন শিশু ফিরে পেল মায়ের কোল

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

Paris
Update : সোমবার, ৪ জানুয়ারি, ২০২১

চারঘাট প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর একটি চৌকস বাহিনী হিসেবে বাংলাদেশ পুলিশের ক্রমাগত উন্নয়ন সাধনে সরকার সদা সচেষ্ট। পুলিশের নতুন প্রজন্ম হিসেবে উন্নয়নের এ ধারাকে আরও বেগবান এবং টেকসই করার ক্ষেত্রে অবদান রাখবে। বাংলাদেশ পুলিশ যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত।

গতকাল রোববার বেলা ১১টায় রাজশাহীর চারঘাটের সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে অনুষ্ঠিত ৩৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, দেশজুড়ে সন্ত্রাস মোকাবিলা, জঙ্গি দমন, উপকূলীয় এলাকায় জলদস্যু মুক্তিকরণ, মাদকের বিরুদ্ধে অভিযান চালানোসহ দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ কাজ করে যাচ্ছে।

সরকার জনগণের প্রত্যাশা পূরণ ও গভীর আস্থা অর্জনের মাধ্যামে বাংলাদেশ পুলিশকে আরও জনবান্ধব ও কার্যকর বাহিনীতে পরিণত করতে সচেষ্ট থাকবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেন, উন্নয়নের অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে চলছে বাংলাদেশ। পরিবর্তিত আর্থ-সামাজিক কাঠামো, পরিবর্তিত প্রেক্ষাপট যুক্ত করেছে নতুন নতুন চ্যালেঞ্জ। প্রতিনিয়ত বৈশ্বিক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি আমরা। বাংলাদেশ পুলিশ বিশ্বায়ন-শিল্পায়নের এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে যাচ্ছে সফলভাবে।

এ অগ্রযাত্রায় আজ থেকে তোমরাও শামিল হলে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান, দক্ষতাকে কাজে লাগিয়ে নিজেদের মানবিকতা, সহযোগিতা, সহমর্মিতা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে তুলে ধরবে। আইজিপি বলেন, বর্তমান সময়ে দ্রুত পরিবর্তনশীল সমাজব্যবস্থায় বদলে যাচ্ছে অপরাধের ধরণ ও এর গতিপ্রকৃতি, যুক্ত হচ্ছে নতুন নতুন অনুষঙ্গ। তাই নিষ্ঠা, সততার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি প্রতিনিয়ত অধ্যয়ন ও প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত উৎকর্ষ অর্জন করতে হবে।

তোমাদের হয়ে উঠতে হবে নিপীড়িত মানুষের আশ্রয়স্থল। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, রাজশাহীর বাগমারা আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জা, অতিরিক্ত আইজিপিরা, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।


আরোও অন্যান্য খবর
Paris