সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালেরি টেইলরের সাথে রাসিক মেয়র লিটনের সৌজন্য সাক্ষাৎ
প্রেস বিজ্ঞপ্তি : পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজডের (সিআরপি) প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলর এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
সিআরপি কার্যালয়ে সাক্ষাৎকালে রাসিক মেয়র মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান সিআরপি প্রতিষ্ঠাতা ভ্যালেরি টেইলর। ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে সংক্ষিপ্ত মতবিনিময় করেন তাঁরা।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
