দুর্গাপুরে বিদ্রোহী প্রার্থীর প্রচারণা করছেন ইউনিয়ন কৃষকলীগ নেতা!
দুর্গাপুর প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুরে আগামী ২৬ ডিসেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং পানানগর ইউনিয়নে বিনিময় নৌকার বিদ্রোহী প্রার্থীর সাথে সক্রিয়ভাবে প্রচার-প্রচারণা করছেন পানানগর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক রাজু আহমেদ। ৩ নং পানানগর ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আদম আলীকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত মোতাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক তাকে বহিষ্কার করেছেন।
কোন এক অজানা কারণে উপজেলা কৃষকলীগ ব্যবস্থা নিচ্ছে না নৌকার বিদ্রোহী প্রার্থীর সাথে প্রচার-প্রচারণা চালানো ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক সেই রাজু আহমেদের বিরুদ্ধে। এবিষয়ে জানতে চাইলে দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন বলেন ইতিমধ্যেই আদম আলীকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আমি শুনেছি ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক রাজু তার সাথে সক্রিয়ভাবে নৌকার বিরুদ্ধে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে এটা দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল।
বিষয়টি আমি কৃষকলীগের নেতা কর্মীদের অবগত করেছি তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে জানান। দুর্গাপুর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক গোলাপ হোসেন জানান, ৩ নং পানানগর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক রাজু আহমেদ নৌকার বিদ্রোহী প্রার্থীর প্রচার-প্রচারনা এবং ভোট করছে এ বিষয়ে আমার জানা নাই। তবে এ বিষয়ে নিয়ে স্থানীয় পর্যায়ে থেকে আমার কাছে লিখিত অভিযোগ দিলে আমি বিষয়টি খতিয়ে দেখে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো।
এ বিষয়ে ৩নং পানানগর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক রাজু আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিদ্রোহী প্রার্থী আদমের সাথে আছি এবং শেষপর্যন্ত থাকবো এবং সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হলে অবশ্যই ঘোড়া প্রতীকের প্রার্থী আদমের বিজয় হবে।
