সর্বশেষ সংবাদ
বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

বর্ণাঢ্য আয়োজনে এমপি এনামুল হকের ৫৭তম জন্মদিন পালিত

Paris
Update : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : আধুনিক বাগমারার রূপকার ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির ৫৭ তম জন্মদিন পালিত। গতকাল মঙ্গলবার সকালে জন্মদিন উপলক্ষে সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান হয়। জন্মদিনের ফুলেল শুভেচ্ছায় মুগ্ধ হন তিনি। পরে সবাইকে সাথে নিয়ে জন্মদিনের কেক কাটেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। দেশের স্বনামধন্য এনা গ্রুপের চেয়ারম্যান ও রাজশাহী-৪ (বাগমারা) আসনের সরকার দলীয় সংসদ সদস্য।

১৯৬৫ সালের আজকের দিনে বাগমারা উপজেলার সাঁকোয়া শিকদারী গ্রামে এক সমভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর বাবা ইমারতুল্লাহ ও মা সালেহা বেগম।
এনামুল হক একজন বাংলাদেশের সু-পরিচিত রাজনীতিবিদ। রাজশাহী-৪ আসন থেকে ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচন, ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচন এবং ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে বাগমারার অভূতপূর্ব উন্নয়ন করেন।

বিশেষ করে জঙ্গিবাদ দমনে কঠোর ভূমিকা রাখেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। এই উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠান, সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে। তিনি প্রথম রাজশাহীতে গার্মেন্টস কারখানা চালু করেছেন। তার মালিকানাধীন এনা গ্রুপে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। ব্যক্তিগত খরচে বাগমারা ভবানীগঞ্জ গড়ে তুলেছেন বহুতলবিশিষ্ট বঙ্গবন্ধু জাদুঘর কমপ্লেক্স। বেসরকারি পর্যায়ে এমন উদ্যোগ এই প্রথম। বর্তমানে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।


আরোও অন্যান্য খবর
Paris