২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু আজ

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২১, ৯:২৬ পূর্বাহ্ণ | বিভাগ: শিক্ষানগর
রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু আজ
বিজ্ঞাপন

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার। তবে ভর্তি কার্যক্রম চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। গতকাল সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম শুরু হবে।

এদিন বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। আর ভর্তি কার্যক্রম আগামী বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে। তিনি আরো জানান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে এখনো অনেকগুলো আসন ফাঁকা রয়েছে। অনেক শিক্ষার্থী ভর্তি বাতিল করছে। আবার অনেকেই ভর্তি হতে আসছে। এ কারণে দ্বিতীয়বারের মতো ভর্তির সময় বাড়ানো হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন