২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মোহনপুরে ফসলি জমিতে পুকুর খননের অভিযোগ

প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২১, ১০:৪২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
মোহনপুরে ফসলি জমিতে পুকুর খননের অভিযোগ
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশশাহীর মোহনপুর উপজেলার কয়েকটি মোজায় পুকুর খননে নিষেধজ্ঞা থাকলেও জোর করে ফসলি জমিতে খনন করা হচ্ছে পুকুর। ক্ষমতার দাপট দেখিয়ে জোর করে পুকুর খনন করায় অসহায় হয়ে পড়েছেন কৃষকরা। উপায় না পেয়ে মোহনপুরের কৃষকরা প্রতিকার চেয়ে রাজশাহী জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। গতকাল রোববার কৃষকরা এ অভিযোগ দেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, জেলা রাজশাহীর মোহনপুর উপজেলার এলাকাধীন স্থানীয় বাসিন্দা।

ধুরইল মৌজায় জে,এল নং ১০, পিয়ারপুর মৌজার জে,এল নং ৬৩, পালসা মৌজার জে, এল নং ৬১, বিলচন্ডি মৌজার জে, এল নং ৬২। ১নং ধূরইল ইউপির ৫নং ওয়ার্ড সদস্য এবং আওয়ামীলীগ ওয়ার্ড সভাপতি আলমগীর হোসেন (৪৮) ও জেলা যুবলীগের সহসভাপতি আনোয়ার হোসেন সম্মিলিত ভাবে ইতিপূর্বে তারা ৮ থেকে ১০ টি পুকুর খনন করেছে। যার পরিমাণ প্রায় ৫শ’ বিঘা। বর্তমানে তারা স্থানীয় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ক্ষমতার দাপটে পিয়ারপুর মৌজার জে, এল নং ৬৩ দাগে পুকুর খনন অব্যাহত রেখেছে। গত ২ জানুয়ারী দর্শনহাট মৌজার জে, এল নং ৬৫ দাগে আলমগীর ও আনোয়ারের সহযোগি ইসরাফিল (৪৫) কৃষকের সাথে কোন প্রকার আলোচনা ছাড়াই স্থানীয় মাদকাশক্ত কিশোর গ্যাং বাহিনী নিয়ে ওই মৌজায় ৬০ বিঘা, ৩/২ ফসলী জমিতে পুকুর খনন করছে।

যেখানে পুকুর খনন করা হলে জলাবদ্ধতার কারণে এলাকার প্রধান অর্থকরী ফসল পান বরজ, বিভিন্ন ফসলী জমি, বসত বাড়ী ও জনসাধারণের চলাচলে বিরুপ প্রভাব পড়বে। তলিয়ে যাবে হরিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কয়েকটি গ্রাম। পুকুর খননে বাধা দিতে গেলে কিশোর গ্যাং বাহিনী দিয়ে হাত, পা ভাঙ্গাসহ খুন জখমের হুমকি প্রদর্শন করা হচ্ছে। এই কিশোর গ্যাং সদস্যদের দিয়ে বিভিন্ন সময় এলাকার লোকজনকে রক্তপাত ও জখম করে। আলমগীরসহ কিশোর গ্যাং বাহিনীর সদস্যদের বিরুদ্ধে বর্তমানে আদালতে কয়েকটি মামলা চলমান আছে। তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না।

পুকুর খনন কাজে কেউ বাধা নিষেধ করলে খুন করার ভয় দেখানো হয়। পুকুর খননে বাধা দেয়ায় ইতিমধ্যে কয়েকবার মারামারির ঘটনা ঘটিয়েছে আলমগীর ও তার বাহিনীর লোকজন। আলমগীরের বিরুদ্ধে পুকুর খনন সংক্রান্ত বিষয়ে এলাকার লোকজন বাদী হয়ে জেলা রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা রজু করে। আদালত মামলাটি আমলে নিয়ে পুকুর খনন বন্ধে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও সংশ্লিষ্ট থানার ওসিকে ১৪৪ ধারা জারি পূর্বক নোটিশ প্রদান করা হয়েছে। তারপর আলমগীর ও তার সহযোগিরা রাতের আধারে বা প্রকাশ্যে পুকুর খনন অব্যাহত রেখেছে। এব্যাপারে মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার সানওয়ার হোসেন জানান, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন