১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাথরুম যেনো সিগারেট উৎপাদন কারখানা!

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২১, ৬:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: lead
বাথরুম যেনো সিগারেট উৎপাদন কারখানা!
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী শহরের একটি সরকারি কার্যালয়ের বাথরুমে উপচে পড়া সিগারেটের খালি প্যাকেট দেখে হতভম্ব না হয়ে পারা যায় না। প্রায় কয়েক’শ দামি ব্রান্ডের সিগারেটের প্যাকেট যেনো বাথরুমটিকে ব্যবহার অনুপযোগি করে তুলেছে। কে বা কাহারা এমন কাজ নিয়মিতভাবে করেছে সেটি নিয়ে উঠেছে প্রশ্ন। তবে, নাম প্রকাশ না করার শর্তে সেখানে কর্মরতদের অনেকেই বলেন একজন কর্মকর্তার নাম। ২০১৬ সালের দিকে তিনি উক্ত কার্যালয়ে যোগদান করার পর থেকে এমনই অবস্থা বিরাজ করছে অফিস জুড়ে।

অভিযোগ সূত্রে জানা গেছে, অফিসে আসা মহিলা ও পুরুষ উভয় সেবাগ্রহীতাদের সামনেই তিনি নিয়মিত সিগারেট খেয়ে থাকেন। টেবিলে বসে এক হাতে সিগারেট তো অন্যহাতে সরকারি কলম-ফাইল। উনাকে এবিষয়ে কেউ নিষেধ করলে তিনি ধমকের সূরে কথা বলেন। সিগারেটের মুথা আর অসংখ্য খালি প্যাকেটের অবস্থান এখন উনার কক্ষের পার্শ্ববর্তী বাথরুমে। এমন চিত্রের দেখা মেলে নগরীর সিএন্ডবি মোড়স্থ জীবনবীমা ভবনের অষ্টম তলার জয়েন্ট স্টক কোম্পানী এন্ড ফার্মস কার্যালয়ে।

জয়েন্ট স্টক কোম্পানী ও ফার্মস এর রাজশাহীস্থ সিএন্ডবি মোড়স্থ কার্যালয়ের সরকারি টেবিলে বসে অফিস চলাকালীন সময়ে নিয়মিতভাবে দেদারছে ধুমপান করার অভিযোগ যে কর্মকর্তার বিরুদ্ধে। তার নামে আরো আছে ঘুষ বাণিজ্যের অভিযোগও। ধুমপানরত অবস্থার সেই ছবি প্রতিবেদকের কাছে থাকলেও ঐ কর্মকর্তার সম্মানহানীর কারণে সে ছবিটি প্রকাশ না করার জন্য অনুরোধ করেন ঐ কর্মকর্তা। তবে, নিজের অপকর্মের কথা তিনি অকোপটে স্বীকার করেন।

সরকারি নিয়মানুযায়ী সরকারি, বেসরকারি কোন অফিস, পাবলিক প্লেস, দোকান, মার্কেট, শিক্ষা প্রতিষ্ঠান, বাস, ট্রেন সহ বিভিন্ন স্থানে উন্মুক্তভাবে ধুমপান করা নিষেধ থাকলেও ঐ কর্মকর্তা উক্ত আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বছরের পর বছর সরকারি টেবিলে বসেই করেন ধুমপান বলে অভিযোগ আছে। বাথরুম পরিষ্কার করা সুইপার নাম প্রকাশ না করার শর্তে বলেন, এই বাথরুম থেকে প্রতি সপ্তাহে কয়েকশ সিগারেটের খালি প্যাকেট ও মুথা সরাতে হয়। বাথরুমে কেউ প্রবেশ করলে সিগারেটের গন্ধে অতিষ্ট হয়ে উঠেন প্রবেশকারীরা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন