২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দুর্গাপুরে প্রতিপক্ষের মারপিটে আহত আ’লীগ নেতা লাভলু মারা গেছেন

প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২১, ১০:৩৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
দুর্গাপুরে প্রতিপক্ষের মারপিটে আহত আ’লীগ নেতা লাভলু মারা গেছেন
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে জমিজমা সংক্রান্ত জের ধরে প্রতিপক্ষের মারপিটে আহত আওয়ামী লীগ নেতা লাভলু মণ্ডলের (৩৫) মৃত্যু হয়েছে। গত শনিবার রাত ৮টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সায়বাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য লাভলু উপজেলার ঝাঁলুকা ইউনিয়নের সাঁয়বাড় গ্রামের হাবিবুর রহমান ওরফে হেংলার ছেলে। ওই ঘটনায় নিহতের ছেলে সুমন ইসলাম বাদি হয়ে দুর্গাপুর থানায় তিনজন নামীয় ও অজ্ঞাত ৩-৪ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন।

স্থানীয় এলাকাবাসি ও মামলা সূত্রে জানা যায়, পারিবারিক জমি সংক্রান্তের জের ধরে উপজেলার সাঁয়বাড় দক্ষিণপাড়া গ্রামের ছামান আলী সাথে আওয়ামী লীগ নেতা লাভলু মণ্ডলের বিরোধ চলছিল। গত (২৪ ডিসেম্বর) জমিজমা সংক্রান্তের বিরোধের জের ধরে প্রতিপক্ষ ছামান ও তার দুই পুত্র সেলিম ও সোহেল রানা লাভলুকে বেধড়ক মারপিট করে। এ সময় তিনি গুরুতর আহত হলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এরপর ২৬ ডিসেম্বর লাভলুর শারীরিক অবস্থার উন্নতি হলে রামেক হাসপাতাল থেকে বাড়ি ফিরেন। হঠাৎ করেই আবার লাভলুর শারীরিক অবস্থার অবনতি হলে তিনি ২৮ ডিসেম্বর আবারও রামেক হাসপাতালে ভর্তি হন। ওই দিন থেকেই লাভলু রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন ছিল। ২ জানুয়ারি শনিবার আওঅমী লীগ নেতা লাভলুর শারিরিক অবস্থার অবনতি হলে রাত ৮ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

দুর্গাপুর থানার ওসি হাশমত আলী বলেন, ওই ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছে। রোববার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে নিহতের মরদেহের ময়নাতদন্ত শেষে বিকালে পারিবারিক কবরস্থানে মৃতদেহ দাফন করা হয়েছে। মামলার সুত্রধরে আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন