১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মালদ্বীপকে ১৩ সামরিক যান উপহার দিচ্ছে বাংলাদেশ

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২১, ১২:২০ পূর্বাহ্ণ | বিভাগ: lead
মালদ্বীপকে ১৩ সামরিক যান উপহার দিচ্ছে বাংলাদেশ
বিজ্ঞাপন

এফএনএস : প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন মালে সফরের সময় মালদ্বীপকে ১৩টি সামরিক যান উপহার দেবে বাংলাদেশ। গতকাল রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত মালদ্বীপ সফর করবেন। সফরকালে বাংলাদেশের পক্ষ থেকে মালদ্বীপকে ১৩টি সামরিক যান উপহার দেওয়া হবে।

উল্লেখ্য বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে যোগ দিতে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ ও তার স্ত্রী ফাজনা আহমেদ চলতি বছরের ১৭ মার্চ ঢাকা এসেছিলেন। সেসময় তিনি প্রধানমন্ত্রীকে মালদ্বীপ সফরের আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণ রক্ষায় তিন দিনের সরকারি সফরে মালদ্বীপে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সফরকালে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এ ছাড়া দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারকও সই হতে পারে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন