১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চারঘাটে মাদক কারবারিদের দ্বন্দ্বে যুবক খুন

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২১, ১২:১৪ পূর্বাহ্ণ | বিভাগ: lead
চারঘাটে মাদক কারবারিদের দ্বন্দ্বে যুবক খুন
বিজ্ঞাপন

চারঘাট প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে মাদক ব্যবসার দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের চাপাতির আঘাতে মাইনুল ইসলাম সিলন (৩২) নামে এক যুবক খুন হয়েছেন। গতকাল রবিবার বিকালে প্রতিপক্ষের লোকজন সিলনকে চাপাতি দিয়ে আঘাত করলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত সিলন ঝিকরা গ্রামের রিয়াজ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, কিছুদিন ধরে ঝিকরা গ্রামের মাদক কারবারি দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে বুধবার বিকালে বেশ কয়েকবার মাদক কারবারিদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। ওই সময় সিলন এক গ্রুপের পক্ষ নিয়ে ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষের চাপাতির আঘাতে গুরুতর আহত হয়।

তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। চারঘাট মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা শুনেছি। তবে নিহতের বিষয়টি এখনো নিশ্চিত হতে পারিনি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন