২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মুজিববর্ষ উপলক্ষ্যে ‘হৃদয়ের অহংকারে তুমি’ অ্যালবামের মোড়ক উন্মোচন

প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২১, ১০:৩১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
মুজিববর্ষ উপলক্ষ্যে ‘হৃদয়ের অহংকারে তুমি’ অ্যালবামের মোড়ক উন্মোচন
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ বেতার রাজশাহীর উদ্যোগে বঙ্গবন্ধুকে নিবেদিত ‘হৃদয়ের অহংকারে তুমি’ গানের অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়েছে। রোববার বিকেলে রাজশাহী বেতার ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, স্বাধীন দেশমাতৃকার প্রয়োজন কতটা যারা পরাধীন আছে, তারা বুঝতে পারছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটা স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন। অথচ এদেশে পাকিস্তানের চিন্তাধারায় বিশ^াসী কতিপয় ব্যক্তি তাঁকে সপরিবারের হত্যা করেছে। বঙ্গবন্ধু বাংলাদেশের জন্য যা করে গেছেন, সেই ঋণ কখনো পরিশোধ করা সম্ভব হবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী। তিনি তাঁর বক্তব্যে বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল পদ্ধতি করোনাকালে আমাদের ব্যাপকভাবে কাজে লেগেছে। ডিজিটাল মাধ্যমে আমরা বারংবার প্রধানমন্ত্রীর বিভিন্ন নিদের্শনা পেয়ে সেভাবে কাজ করেছি। করোনা মোকাবেলায় বাংলাদেশ সফল হয়েছেন, বিশে^ একটা স্থান দখল করেছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশের কাঙ্খিত লক্ষ্য অর্জন হবে আশা করছি।

অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ, লেখক ও গবেষক ড. তসিকুল ইসলাম রাজা। স্বাগত বক্তব্য দেন রাজশাহী বেতারের উপ-আঞ্চলিক পরিচালক শিউলি রাণী বসু। আরো বক্তব্য দেন আঞ্চলিক প্রকৌশলী ফারজানা আফরোজ ও সঙ্গীত প্রযোজক আব্দুল খালেক ছানা। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বেতারের উপস্থাপক ও সংবাদ পাঠক আব্দুর রোকন মাসুম। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষকবৃন্দ, বেতারের শিল্পী, উপস্থাপক, কলাকুশলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন