আবারও জাতিসংঘের সিডিপির সদস্য হলেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য
এফএনএস : বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য আবারও ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল (ইকোসোক) জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিডিপি) সদস্য হয়েছেন। গত ১৩ ডিসেম্বর জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল লিউ জেনমিন এ সিদ্ধান্ত জানান বলে গতকাল শনিবার সিপিডি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সিডিপি জাতিসংঘের একটি সহায়ক সংস্থা, যেটি উন্নয়ন নীতি বিষয়ে ইকোসোককে পরামর্শ দিয়ে থাকে। স্বল্পোন্নত দেশের তালিকায় অন্তর্ভুক্তি এবং তা থেকে বের হওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে এ কমিটি। সিডিপির সদস্য হিসেবে ড. দেবপ্রিয় ২০২২ সালের ১ জানুয়ারি থেকে তিন বছরের জন্য নিযুক্ত থাকবেন। তিনি নিজস্ব সক্ষমতায় কমিটিতে সদস্যের দায়িত্ব পালন করবেন- বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
