২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

প্রাথমিকে শীতকালীন-বড় দিনের ছুটিতে পরিবর্তন

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২১, ৬:৪৭ পূর্বাহ্ণ | বিভাগ: শিক্ষানগর
প্রাথমিকে শীতকালীন-বড় দিনের ছুটিতে পরিবর্তন
বিজ্ঞাপন

এফএনএস : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ও বড়দিনের ছুটিতে পরিবর্তন করা হয়েছে। আজ ১৯ থেকে আগামী ২৯ ডিসেম্বরের পরিবর্তে সেটা ২৪ থেকে ২৯ ডিসেম্বর করা হয়েছে। গতকাল শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যিশু খ্রিষ্টের জন্মদিন (বড়দিন) ও শীতকালীন অবকাশ বর্ষপঞ্জিতে উল্লিখিত ১৯ থেকে ২৯ ডিসেম্বর উল্লেখ করা হলেও সেটা পরিবর্তন করে ২৪ থেকে ২৯ ডিসেম্বর পরিবর্তন আনা হয়েছে। এটি বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, সম্প্রতি প্রকাশিত (২০২২ সাল) সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ৮৫ দিন ছুটি রেখে শিক্ষাপঞ্জি চূড়ান্ত করা হয়। এ ছাড়া আগামী বছরের অর্ধবার্ষিক বা প্রাক-নির্বাচনী বা নির্বাচনী ও বার্ষিক পরীক্ষার সময়সূচি ও ফলাফল প্রকাশের তারিখও নির্দিষ্ট করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বছর প্রধান শিক্ষকের সংরক্ষিত তিনদিনসহ বিভিন্ন দিবস উপলক্ষে মোট ৮৫ দিন ছুটি থাকবে।

যেসব দিবসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে : সরস্বতী পূজা (৫ ফেব্রুয়ারি), মাঘী পূর্ণিমা (১৬ ফেব্রুয়ারি), শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ ফেব্রুয়ারি), শবে মিরাজ/শ্রী শ্রী শিবরাত্রী ব্রত (১ মার্চ), জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস (১৭ মার্চ), শুভ দোলযাত্রা (১৮ মার্চ), শব-ই-বরাত (১৯ মার্চ), স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ), পবিত্র রমজান/বৈসাবি/বাংলা নববর্ষ/ইস্টার সানডে/শবে কদর/জুমাতুল বিদা/মে দিবস/ঈদুল ফিতর (৩ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত ৩১ দিন)।

এছাড়া বুদ্ধ পূর্ণিমা (১৫ মে), পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ (৩ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত ১৫ দিন), হিজরি নববর্ষ (৩১ জুলাই), আশুরা (৯ আগস্ট), জাতীয় শোক দিবস (১৫ আগস্ট), শুভ জন্মাষ্টমী (১৮ আগস্ট), আখেরি চাহার সোম্বা (২১ সেপ্টেম্বর), ঈদে মিলাদুন্নবী (সা.), দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আটদিন (১ থেকে ৯ অক্টোবর পর্যন্ত) ছুটি থাকবে। এর বাইরে শ্যামা পূজা (২৪ অক্টোবর), ফাতেহা-ই ইয়াজদাহম (৭ নভেম্বর), শীতকালীন অবকাশ, বিজয় দিবস, বড়দিন উপলক্ষে ১৩ দিন (১৫ থেকে ২৯ ডিসেম্বর) ছুটি থাকবে মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে। এ ছাড়া প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটি থাকবে তিনদিন।

পরীক্ষার সময়সূচি : আগামী বছরের অর্ধবার্ষিক/প্রাক-নির্বাচনী/নির্বাচনী ও বার্ষিক পরীক্ষার সময়সূচিও নির্দিষ্ট করা হয়েছে। সূচি অনুযায়ী অর্ধবার্ষিক/প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে ২ জুন থেকে ১৫ জুনের মধ্যে। এ পরীক্ষার ফলাফল প্রকাশ হবে ২ জুলাই। আর নির্বাচনী পরীক্ষা ১২ অক্টোবর থেকে ২৬ অক্টোবরের মধ্যে এবং ফল প্রকাশ ৫ নভেম্বর। এ ছাড়া বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর থেকে ১১ ডিসেম্বরের মধ্যে, আর ফলাফল প্রকাশ হবে ৩১ ডিসেম্বর।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন