সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

‘আপত্তিকর দৃশ্যে’র জন্যই কী সামান্থার বিবাহ বিচ্ছেদ?

Paris
Update : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১

এফএনএস : ভারতের দক্ষিণী চলচ্চিত্রের দুই তারকা সামান্থা ও নাগার বিবাহ বিচ্ছেদ অনুরাগীদের হতাশ করেছিলো। বিবাহ বিচ্ছেদের কারণ খুঁজে বের করতে গণমাধ্যম জুড়ে চলে চুলচেরা বিশ্লেষণ। একাধিক সাক্ষাৎকারে সামান্থা এ বিষয়ে মন্তব্য করলেও মুখ বন্ধ রেখেছেন নাগা। শোনা যাচ্ছে সামান্থার খোলামেলা অভিনয় বিবাহ বিচ্ছেদের প্রধান কারণ। সামান্থার দাম্পত্যের পথে অন্তরায় হয়ে দাঁড়ায় তার পেশা। নাগা এবং তার পরিবার চাননি সামান্থা কোনও সিনেমায় আপত্তিকর চরিত্রে বা ‘আইটেম’ গানে কাজ করুক।

তবে বিয়ের পরেও তিনি পছন্দ মতো চরিত্রেই কাজ করে যাচ্ছিলেন সামান্থা। ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর দ্বিতীয় সিজনে সামান্থার যৌনদৃশ্য চমকে দেয় নাগা ও তার মা-বাবাকে। তার পরেই তারা অভিযোগ করেন সামান্থা তাদের ঠকিয়েছেন। এ থেকেই সম্পর্কে ফাটল শুরু হয় সামান্থা-নাগার। সমালোচকদের মন্তব্য, সামান্থা নাকি বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন। সেই কারণেই গর্ভপাত করেন।

যদিও তার বিরুদ্ধে ওঠা এমন সব অভিযোগকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন সামান্থা নিজে। ইনস্টাগ্রামে একটি স্টোরিতে এক বিবৃতিতে সামান্থা জানান, তার ওপর ব্যক্তিগত আক্রমণের উদ্দেশ্যে এসব অপপ্রচার চালানো হয়েছে। এতে তিনি ভেঙে পড়বেন না। এই আলোচনা- সমালোচনার মধ্যেই অল্লু অর্জুনের সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিতে একটি আইটেম গানে দেখা গিয়েছে দক্ষিণী অভিনেত্রীকে।


আরোও অন্যান্য খবর
Paris