১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ওমিক্রনের বিরুদ্ধে ৮৫ শতাংশ কার্যকর বুস্টার ডোজ : গবেষণা

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২১, ৬:২৫ পূর্বাহ্ণ | বিভাগ: lead
ওমিক্রনের বিরুদ্ধে ৮৫ শতাংশ কার্যকর বুস্টার ডোজ : গবেষণা
বিজ্ঞাপন

এফএনএস : ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স বলেছেন, ইউরোপে করোনার নতুন ধরন ওমিক্রন বিদ্যুৎ গতিতে ছড়াচ্ছে। আগামী বছরের শুরুতে ফ্রান্সে এর ভয়াবহ প্রভাব পড়তে পারে। গতকাল শনিবার বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত শুক্রবার ফ্রান্সের প্রধানমন্ত্রী এসব কথা বলেন। জিন ক্যাসটেক্স বলেন, ‘কয়েক মিলিয়ন ফরাসী করোনার টিকা না নিয়ে পুরো দেশবাসীর জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে, যা গ্রহণযোগ্য নয়।’ আগামী বছর টিকাদানে নতুন পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান। এর আগে ওমিক্রনের বিস্তার রোধে ব্রিটিশ পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে ফ্রান্স।

তবে ফরাসি নাগরিক ও তাদের স্ত্রীরা এই নির্দেশনার আওতার বাইরে থাকবেন। গত শুক্রবার যুক্তারাজ্যে প্রায় ১৫ হাজার লোকের ওমিক্রন শনাক্ত হয়। দক্ষিণ আফ্রিকার তুলনায়ও যুক্তারাজ্যে বেশি দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। এদিকে, করোনার নতুন এই ধরন রোধে গত শুক্রবার জার্মানি, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডও কঠোর বিধিনিষেধ ঘোষণা করে। ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ ওমিক্রনের বিস্তার রোধে ভ্রমণ নিষেধাজ্ঞাসহ নানা ধরনের বিধিনিষেধ আরোপ করেছে। বাংলাদেশেও এখন পর্যন্ত তিন জনের ওমিক্রন শনাক্ত হয়েছে।

এদিকে করোনার ওমিক্রন ধরন থেকে ৮৫ শতাংশ সুরক্ষা দিতে পারে টিকার বুস্টার ডোজ। করোনার অন্যান্য ধরনের বিরুদ্ধে বুস্টার ডোজ যতটা কার্যকর সুরক্ষা দেয়, ওমিক্রনের বিরুদ্ধে তার চেয়ে কিছুটা কম সুরক্ষা দিতে পারে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের গবেষকেরা। বুস্টার ডোজ নেওয়া থাকলে ওমিক্রনে সংক্রমিত হলেও গুরুতর অসুস্থতা বা হাসপাতালে যাওয়ার ঝুঁকি কমে যায়। খবর বিবিসির। যুক্তরাজ্যে স্থানীয় সময় বৃহস্পতিবার ৮ লাখ ৬১ হাজার ৩০৬ জনকে টিকার বুস্টার ডোজ দেওয়া হয়েছে।

যুক্তরাজ্যের ইমপেরিয়াল কলেজ লন্ডনের একটি দল ওমিক্রন নিয়ে পাওয়া সীমিত তথ্যের ওপর ভিত্তি করে এ গবেষণা চালিয়েছে। গবেষকেরা বলছেন, দ্রুত ছড়িয়ে পড়া এই ভাইরাস সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করা না গেলে বিশ্বে অনিশ্চয়তা বাড়বে। ওমিক্রন কতটা ভয়াবহ হতে পারে তা নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন বিশেষজ্ঞরা। ইমপেরিয়ালের গবেষণা দলের একজন প্রফেসর আজরা গনি জানান, ওমিক্রনের সিভিয়ারিটির পরিসর সম্পর্কে জানতে আরও কয়েক সপ্তাহ প্রয়োজন।

তবে সম্ভাব্য যেকোন প্রভাব মোকাবিলায় সরকারকে পরিকল্পনা হাতে রাখতে হবে। আর এ ক্ষেত্রে বুস্টার ডোজকে বড় পরিসরে জনস্বাস্থ্যের সুরক্ষার একটি অংশ মনে করেন প্রফেসর আজরা। যুক্তরাজ্যে ওমিক্রনে একদিনে রেকর্ড ৩ হাজার ২০১ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকালের তুলনায় এই সংখ্যা ১ হাজার ৬৯১ জন বেশি। এ নিয়ে যুক্তরাজ্যে মোট ১৪ হাজার ৯০৯ জনের অমিক্রন শনাক্ত হলো।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন