২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

আজ মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির অনলাইন লটারি

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২১, ৯:৩৯ পূর্বাহ্ণ | বিভাগ: শিক্ষানগর
আজ মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির অনলাইন লটারি
বিজ্ঞাপন

এফএনএস : সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইন লটারি আজ বুধবার অনুষ্ঠিত হবে। এদিন বিকাল তিনটায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এর উদ্বোধন করবেন। উদ্বোধন অনুষ্ঠানে উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী উপস্থিত থাকবেন। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেন। এম এ খায়ের জানান, উদ্বোধনের পর শিক্ষার্থী কোন প্রতিষ্ঠানে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে তা প্রার্থীদের মোবাইল নম্বরে পৌঁছে যাবে।

প্রসঙ্গত, ২০২২ শিক্ষাবর্ষে মহানগর ও জেলা পর্যায়ে সরকারি এবং বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তিতে অনলাইনে আবেদন নেওয়া হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জানায়, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে গত ১০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন নেওয়া হয়। আর বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে ১৬ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ডিজিটাল লটারি আজ বুধবার অনুষ্ঠিত হবে। আর বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ডিজিটাল লটারি ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন