২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

ফাজিল পরীক্ষার সময়সূচি প্রকাশ

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২১, ৭:১৪ পূর্বাহ্ণ | বিভাগ: শিক্ষানগর
ফাজিল পরীক্ষার সময়সূচি প্রকাশ
বিজ্ঞাপন

এফএনএস : ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের চারবছর মেয়াদী ফাজিল স্নাতক (সম্মান) প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী আগামী ১৬ জানুয়ারি দেশের সব ফাজিল মাদ্রাসায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ফাজিল (স্নাতক) পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ২০২০ সালের ফাজিল প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষা সময়সূচি চূড়ান্ত করা হয়েছে।

আগামী ১৬ জানুয়ারি থেকে এ পরীক্ষা শুরু হবে। ফাজিল প্রথম বর্ষের উলূমুল কোরআন ওয়াল হাদিস প্রথম অংশের পরীক্ষার মাধ্যমে শুরু হয়ে চলবে ১৪ মার্চ পর্যন্ত। সব পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হবে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িরধঁ.বফঁ.নফ এ পাওয়া যাবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন