২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

স্কুলে ভর্তির জন্য প্রতি আসনে ১৪ জনের আবেদন

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২১, ৭:১২ পূর্বাহ্ণ | বিভাগ: শিক্ষানগর
স্কুলে ভর্তির জন্য প্রতি আসনে ১৪ জনের আবেদন
বিজ্ঞাপন

এফএনএস : সারাদেশের সাড়ে ৪০৫টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ৮০ হাজারের বেশি আসন রয়েছে। এসব আসনে ভর্তিতে ৫ লাখ ৩৮ হাজার ৮৬৬টি আবেদন এসেছে। এতে প্রতি আসনে ভর্তির জন্য ১৪ জনের কিছুটা বেশি আবেদন জমা হয়েছে। গতকাল সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এ তথ্য জানা গেছে। মাউশি থেকে জানা গেছে, ২০২২ সালের প্রথম থেকে নবম শ্রেণিতে সরকারি স্কুলে ভর্তির জন্য গত ২৫ নভেম্বর থেকে অনলাইন আবেদন কার্যক্রম শুরু হয়। গত রোববার রাত ১২টার আগে অনলাইন আবেদন কার্যক্রম শেষ হয়েছে।

সারাদেশে ৪০৫টি সরকারি স্কুলে ৮০ হাজার ১৭টি আসনে ভর্তির জন্য অনলাইন আবেদন শেষ হয়েছে। এতে ১০ লাখ ২৬ হাজার ৭৪৬টি পছন্দক্রম হিসেবে আবেদন জমা হয়েছে। এসব পছন্দক্রমের ক্ষেত্রে ৫ লাখ ৩৮ হাজার ৮৬৬ জন প্রার্থী আবেদন করেছেন। সেই হিসেবে একটি আসনের জন্য ১৪ জনের বেশি শিক্ষার্থীকে অপেক্ষায় থাকতে হবে। জানা গেছে, সরকারি স্কুলের ভর্তি লটারি আগামী ১৫ ডিসেম্বর রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজন করা হবে। এতে শিক্ষামন্ত্রী উপস্থিত থেকে স্কুল ভর্তির লটারি কার্যক্রমের উদ্বোধন করবেন। ওই দিন রাতেই ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

তার সঙ্গে ছাত্রছাত্রীরা তাদের পছন্দের যে স্কুলে ভর্তির জন্য মনোনীত হবে সেটি মোবাইলে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আর বেসরকারি স্কুলের আবেদন আগামী ১৬ ডিসেম্বর রাত ১২ পর্যন্ত চলবে। বেসরকারি স্কুলের ভর্তি লটারি ১৯ ডিসেম্বর রাজধানীর নায়েম ভবন আয়োজন করা হবে। মাউশির উপ-পরিচালক ও ভর্তি কমিটির সদস্য সচিব মোহাম্মদ আজিজ উদ্দিন বলেন, অভিভাবকদের দাবির পরিপ্রেক্ষিতে ভর্তির আবেদনের সময় বাড়ানো হয়। গত রোববার রাতে সরকারি স্কুলের আবেদন শেষ হয়েছে, নতুন করে আর আবেদনের সময় বাড়ানো হবে না।

তিনি বলেন, আগামী ১৫ ডিসেম্বর সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সরাকরি স্কুলের ভর্তির লটারি আয়োজন করা হবে। সেখানে শিক্ষামন্ত্রী দীপু মনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করবেন। বর্তমানে লটারি আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন