১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দেশে করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৮৫

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২১, ৫:৪০ পূর্বাহ্ণ | বিভাগ: lead
দেশে করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৮৫
বিজ্ঞাপন

এফএনএস : গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৩১ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৩৮৫ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৯ হাজার ৭১০ জন। মৃত তিনজনের মধ্যে দুইজন পুরুষ এবং একজন নারী। গতকাল সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৬৭ জন।

এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৪ হাজার ৪১৭ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৪৮টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ২১ হাজার ৯১৫টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ২২ হাজার ৩৭টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ১১ লাখ ৪২ হাজার ২৩৫টি। এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১ দশমিক ৭৫ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ১৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, মৃত তিনজনের মধ্যে ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুইজন রয়েছেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় মৃত তিনজনের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগের একজন, রাজশাহী বিভাগের একজন এবং খুলনা বিভাগে একজন। মৃত তিনজনের সবাই সরকারি হাসপাতালে মারা গেছেন। এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৪৪ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৯৮ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন তিন লাখ ৮৮ হাজার ৫১২ জন।

আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন তিন লাখ ৫৩ হাজার ৭৫৭ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৩৪ হাজার ৭৫৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে। গত ২০ নভেম্বর প্রথমবারের মতো দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এদিন করোনা শনাক্ত হয়েছিল ১৭৮ জনের।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন