১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা নিয়ে হাইকোর্টের রুল

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২১, ৫:৩৯ পূর্বাহ্ণ | বিভাগ: lead
স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা নিয়ে হাইকোর্টের রুল
বিজ্ঞাপন

এফএনএস : প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিকস্তর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সব পাঠ্যপুস্তকে স্বাধীনতার ঘোষণাপত্র কেন অন্তর্ভুক্ত করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল সোমবার হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট এ বি এম শাহজাহান আকন্দ মাসুম। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী নাহিদ সুলতানা যুথী ও এ বি এম শাহজাহান আকন্দ মাসুম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

গত ২ ডিসেম্বর ইতিহাস বিকৃতিরোধে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিকস্তর পর্যন্ত পাঠ্যপুস্তকে স্বাধীনতার ঘোষণা ও ঘোষণাপত্র অন্তর্ভুক্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। একই সঙ্গে সংবিধান অনুযায়ী স্বাধীনতার ঘোষণা ও ঘোষণাপত্র যারা অস্বীকার করে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়। রিটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (জননিরাপত্তা বিভাগের) সচিব, মন্ত্রী পরিষদ বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষাবিভাগের সচিব এবং আইজিপিসহ সংশ্লিষ্ট ১০ জনকে বিবাদী করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন