১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

তারেকের চাঁদা দাবির কারণে আতঙ্কে বিএনপিপন্থী ব্যবসায়ীরা

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২১, ৫:৪৯ পূর্বাহ্ণ | বিভাগ: lead
তারেকের চাঁদা দাবির কারণে আতঙ্কে বিএনপিপন্থী ব্যবসায়ীরা
বিজ্ঞাপন

আরা ডেস্ক : আগামী ১৬ ডিসেম্বর উদযাপিত হতে যাচ্ছে স্বাধীনতার ৫০ বছরের মহান বিজয় দিবস। এ উপলক্ষে দেশব্যাপী উৎসবের আমেজ বইলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফোনের ভয়ে আতঙ্কে দিন পার করছেন অনেক ব্যবসায়ীরা। কারণ তিনি মোটা অংকের চাঁদা চেয়েছেন। আর না দিলেই নাকি তিনি নেবেন ‘কঠোর ব্যবস্থা’!

দায়িত্বশীল সূত্রের তথ্যমতে, চাঁদাবাজি, ক্যাসিনো ব্যবসা ও তদবির বাণিজ্যের অর্থ দিয়েই চলে লন্ডনে তারেক রহমানের চোখ ধাঁধানো আয়েশি জীবন। চলাফেরা করেন দামি ব্র্যান্ডের গাড়িতে, কেনাকাটা করেন অভিজাত সব বিপণীবিতান থেকে। তাই এসবের খোরাগ জোগাতে কোনো উৎসব এলে সেটিকে উপলক্ষ করে নেমে পড়েন চাঁদা আদায়ে। ব্যতিক্রম হলো না মহান বিজয় দিবসের বেলাতেও। বিএনপি সমর্থক ব্যবসায়ীদের একটা লম্বা তালিকা করে ক্রম অনুযায়ী তিনি ফোন দিচ্ছেন দৈনিক। চাইছেন মোটা অংকের চাঁদা। কেউ কেউ চক্ষুলজ্জার ভয়ে দিতে রাজি হলেও অধিকাংশরাই তাকে এড়িয়ে যাচ্ছেন। ধরছেন না ফোন।

এদের মধ্যে অন্যতম বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং ব্যবসায়ী নেতা ও দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। বিষয়টি নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক মির্জা আব্বাসের ঘনিষ্ঠ এক নেতা বলেন, শুধু উৎসব নয়, আব্বাস ভাই কম-বেশি বছরের সব সময়ই দলের জন্য চাঁদা দেন এবং সেটা পরিমাণেও অন্যদের থেকে কম নয়। কিন্তু তাতেও যেন তারেকের মন ভরে না! তিনি আরো চান। এবারও তার ব্যত্যয় হলো না। গতবারের থেকে ১ কোটি টাকা বেশি চাওয়া হয়েছে।

সে কারণে ফোন না ধরে আতঙ্কে দিন কাটাচ্ছেন তিনি। একই অবস্থা দলের অপর জ্যেষ্ঠ নেতা আবদুল আউয়াল মিন্টুরও। তার কাছেও অনুরূপভাবে চাঁদা দাবি করা হয়েছে। লজ্জায় তিনি মুখের ওপর তারেককে না বলতে পারলেও কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। দলের অন্যান্য ব্যবসায়ীদেরও একই অবস্থা। তারা কেউ কেউ দিতে রাজি হলেও অধিকাংশরাই চাইছেন না চাঁদা দিতে। তাই কৌশলে এড়িয়ে যাচ্ছেন তারেক রহমানকে।

এ বিষয়ে দেশের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অর্থবাণিজ্য আর দুর্নীতির উপস্থিতি বিএনপির অস্থিমজ্জায়। তাই কোনোভাবেই তারা নিজেদের সংবরণ করতে পারেন না। যার অদ্বিতীয় উৎকৃষ্ট উদাহরণ দুর্নীতির বরপুত্র তারেক রহমান। তিনি যেভাবে আসন্ন বিজয় দিবসকে কেন্দ্র করে চাঁদাবাজিতে নেমেছেন তাতে নিঃসন্দেহে অচিরেই দল ছাড়বে একাধিক ব্যবসায়ী।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন