সোমবার

১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে রাজশাহী হার্ট ফাউন্ডেশনে ৫ দিন বিনামূল্যে চিকিৎসাসেবা ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে : মিনু প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক তৃণমূলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার : মিলন সাংবাদিকসহ জনগণের সহযোগিতা কামনা করলেন আরএমপি কমিশনার মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজের ঘোষণা যেন লোক দেখানো না হয় : জামায়াত আমির রাজশাহী কোর্ট কলেজে বরণ-বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কাজী নজরুল ইসলাম সম্মাননা পেলেন কবি শামীমা নাইস ছোট্ট জান্নাতের মৃত্যু যেনো নাড়িয়ে দিলো প্রতিটি হৃদয়

বিজয়ের মাস ডিসেম্বর

Paris
Update : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১

এফএনএস : আজ রোববার ১২ ডিসেম্বর। একাত্তরের এই দিনে মুক্তিবাহিনী ঢাকার ডেমরাকে দখলদারমুক্ত করেছিল। রংপুর ও সৈয়দপুরের দুটো ক্যান্টনমেন্ট ছাড়া বৃহত্তর রংপুর অঞ্চল মুক্তিযোদ্ধাদের নিয়ন্ত্রণে চলে আসে। ফরিদপুরের ভাটিয়াপাড়া ও সিলেটের হরিপুরে মুক্তিযোদ্ধারা পাকিস্তানী সেনাদের ওপর চূড়ান্ত হামলা চালায়। এদিন টাঙ্গাইলের অব্যবহৃত বিমানবন্দর ব্যবহার করে নামানো হয় ভারতীয় সেনা। ঢাকার চারদিক ঘিরে ফেলে, মুক্তিসেনারা ঢাকা দখলের জন্য অবস্থান নেয়। এ সময় ঢাকা রক্ষার শেষ চেষ্টাও পাকিস্তানী শাসকদের হাতছাড়া হয়ে যায়।

এ বিষয়ে রাও ফরমান আলী লিখেছেন, ঢাকাকে রক্ষার গুরুত্ব যখন অনুধাবন করা হয় ততক্ষণে ফ্রন্ট লাইনগুলো থেকে ঢাকায় কিছু ট্রুপস (সেনাদল) পাঠানোর জন্য নবম ও ষোড়শ ডিভিশনের কাছে বার্তা পাঠানো হয়। কি‘ফেরির অভাবে এবং আকাশের ওপর নিয়ন্ত্রণ না থাকায় কোন উদ্যোগ নেয়া যায়নি। এদিন জাতিসংঘে যুক্তরাষ্ট্র যুদ্ধ বিরতির প্রস্তাব দেয় দ্বিতীয়বারের মতো। কি‘সোভিয়েত ইউনিয়ন এতে ভেটো দেয়।

এদিন সকালেই মুক্ত হয়ে গেছে নরসিংদী। গত তিন দিনে মুক্তিযোদ্ধাদের সহযোগিতায় ভারতীয় বাহিনীর পাঁচটি ব্যাটালিয়ন, দুটি গোলন্দাজ রেজিমেন্ট ও ৫৭ ডিভিশনের টেকনিক্যাল হেডকোয়ার্টার মেঘনা অতিক্রম করে। সূর্যাস্তের আগেই জামালপুর ও মোমেনশাহী থেকে ভারতীয় জেনারেল নাগরার বাহিনী চলে আসে টাঙ্গাইলে। বিমান থেকে অবতরণ করা সেনারা নাগরার বাহিনীর সাথে মিলিত হয়।


আরোও অন্যান্য খবর
Paris