নওহাটার সাবেক মেয়র গফুরের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
পবা থেকে প্রতিনিধি : রাজশাহীর নওহাটা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও নওহাটা পৌরসভার সাবেক মেয়র আব্দুল গফুর সরকারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে নওহাটা মহিলা ডিগ্রী কলেজ প্রাঙ্গনে এ স্মরণসভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ভারপ্রাপ্ত ছাত্র উপদেষ্টা প্রফেসর লুৎফর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ফারুক হোসেন ডাবলু, ফারুক রহমান মাসুম সাধারন সম্পাদক বড়গাছী ইউনিয়ন, নওহাটা সরকারি উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, রাজশাহী জেলা যুবলীগের সহ সম্পাদক মন্ডলীর সদস্য দিদার হোসেন ভুলু, জেলা যুবলীগ নেতা মোস্তাক আহমেদ, নওহাটা পৌর যুবলীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজ, সাধারণ সম্পাদক আজিজুল হক, জেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, মরহুম মেয়র আব্দুল গফুরের সুযোগ্য সন্তান ও রাজশাহী বিশ্ববিদ্যলয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু প্রমুখ। উল্লেখ্য মেয়র আব্দুল গফুর সরকার ২০১৫ সালের ৩ জানুয়ারী মৃত্যুবরণ করেন। মরহুম মেয়র আব্দুল গফুর সরকারের ছেলে ফয়সাল আহমেদ রুনু জানান, ২০১৫ সালের ৩ জানুয়ারি তাকে পরিকল্পিতভাবে রাজশাহী থেকে ঢাকায় ডেকে নিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ২০১৫ সালের ২৩ জানুয়ারি নিহতের স্ত্রী ফজিলাতুননেসা পারুল বাদি হয়ে রাজশাহীর পবা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি রাজশাহী জেলা দায়রা জজ আদালতে বিচারাধীন রয়েছে।
