স্টাফ রিপোর্টার : রাজশাহীতে নগরীতে মদপানে চারজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। গতকাল শনিবার বিকঅর পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১৭ নম্বর ওয়ার্ডে এরা মারা গেছেন। মৃত এই চারজনের মধ্যে একজন জেলা ছাত্রদলের নেতাও আছেন। এদিকে নগরীতে মদপানে চারজনের মৃত্যুর পর নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। ঘটনাস্থল বোয়ালিয়া ও রাজপাড়া থানা এলাকায় হওয়ায় মাদকের অনুসন্ধানে নেমেছ পুলিশ বিভাগ। ধারণা করা হচ্ছে বিষাক্ত মদ পানে তারা মারা যায়। এক্ষেত্রে রেক্টিফােিয়ড স্পিরিট পানে এই মৃত্যু হতে পারে। আর স্পিরিট প্রাপ্তির সন্ধানও চালানো হচ্ছে তদস্ত। বোয়লিয়া থানান ওসি নিবারণ চন্দ্র বলেন, সব বিষয়গুলো বিবেচনা করে তদন্ত করা হচ্ছে।
মৃত চারজন হলেন, মহানগরীর হোসনীগঞ্জ এলাকার আইনুল ইসলামের ছেলে ফয়সাল হোসেন (২৮), জেলার বাগমারা উপজেলার শান্তাপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে সজল (২৫), মহানগরীর বাকির মোড় এলাকার উত্তমের ছেলে সাগর (২৫) এবং হেতমখাঁ এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে তুহিন (২৬)। এদের মধ্যে ফয়সাল জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক। তুহিন শনিবার বিকাল ৪টার দিকে মারা যান। আর অন্য তিনজনের মৃত্যু শনিবার ভোররাতের দিকে।
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এখনও একজন সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন। তিনি হলেন, মহানগরীর হেতমখাঁ এলাকার হাবিবের ছেলে কলপ (২২)। তিনি হাসপাতালের ১৭ নম্বর ওয়ার্ডে আছেন। ওসি বলেন, শুক্রবার রাত নয়টা থেকে ১০টার মধ্যে নগরীর হোসনীগঞ্জ এলাকায় এরা মদপান করেন। এদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে তিনজনের মৃত্যু হয় রাতে। পরে গতকাল সন্ধ্যায় আরেকজন মারা যান। মৃতদের মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে।
অন্যজনেরও মরদেহের ময়নাতদন্ত করা হবে। আর এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি। ওসি আরো বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ যানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মদপানে বিষক্রিয়ায় তারা মারা গেছেন। এই ঘটনায় আরও কয়েকজনের অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। তবে তারা এখনো হাসপাতালে আসেননি। এ নিয়ে পুলিশ আইনত ব্যবস্থা নিচ্ছে।