২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

নিজ নিজ প্রতিষ্ঠানের মূল্যায়নে পরবর্তী শ্রেণিতে উন্নীত হবে প্রাথমিক শিক্ষার্থীরা

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২১, ৭:৪৩ পূর্বাহ্ণ | বিভাগ: শিক্ষানগর
নিজ নিজ প্রতিষ্ঠানের মূল্যায়নে পরবর্তী শ্রেণিতে উন্নীত হবে প্রাথমিক শিক্ষার্থীরা
বিজ্ঞাপন

এফএনএস : চলতি বছর প্রাথমিকের কোনো শ্রেণিতে বার্ষিক পরীক্ষা হচ্ছে না। শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠান মূল্যায়ন করে তাদের পরবর্তী শ্রেণিতে উন্নীত করবে। তবে কোন প্রক্রিয়ায় বা কোন কোন বিষয়ে ওপর মূল্যায়ন করা হবে এ নিয়ে রয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বেগ ও উৎকণ্ঠা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) মনীষ চাকমা বলেন, চলতি বছর প্রাথমিকে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে না। এর পরিবর্তে নিজ নিজ প্রতিষ্ঠান শিক্ষার্থীদের মূল্যায়ন করে তাদের পরবর্তী শ্রেণিতে উন্নীত করবে।

তিনি বলেন, মূল্যায়ন করার জন্য কিছু নির্দিষ্ট ক্রাইটারিয়া আমরা ঠিক করে দিয়েছে। সে অনুযায়ী স্কুলগুলো শিক্ষার্থীদের মূল্যায়ন করে পরবর্তী শ্রেণিতে উন্নীত করবে। কীভাবে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে এমন প্রশ্নে নাম প্রকাশে অনিচ্ছুক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, পরবর্তী শ্রেণিতে শিক্ষার্থী উন্নীত করার ক্ষেত্রে মূল্যায়নে মোট পাঁচ বিষয়ে আলাদাভাবে নম্বর দিতে হবে।

এই পাঁচটি বিষয় হলো শিক্ষার্থীদের উপস্থিতি, বাংলা ও ইংরেজি পড়া, সকল বিষয়ের ওপর মৌখিক পরীক্ষা, আচরণ, ধারাবাহিক মূল্যায়ন/ঘরে বসে শিখি/প্রোফাইল/অনলাইন ক্লাস। এর আগে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসি) বাতিলের সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। তখন বলা হয়েছিলো, এবার ৫ম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা হবে না। বার্ষিক পরীক্ষার মাধ্যমে তাদের মূল্যায়ন করা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন