১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় জমিজমা সংক্রান্ত বিরোধে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২১, ৫:২৬ পূর্বাহ্ণ | বিভাগ: lead
বাগমারায় জমিজমা সংক্রান্ত বিরোধে পিটিয়ে হত্যা
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় বসতবাড়ির জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের এক ব্যক্তিকে পিটিতে হত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে বাগমারা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পিটিয়ে হত্যার ঘটনায় উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। হত্যার ঘটনায় যে কোন সময় উভয় পক্ষের মধ্যে আবারও রক্তক্ষয়ি সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। গতকাল মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের পাইকপাড়া গ্রামে। নিহত ব্যক্তির নাম নজরুল ইসলাম (৪২)।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, পাইকপাড়া গ্রামের মৃত সদের উদ্দীনের ছেলে নজরুল ইসলাম এবং প্রতিবেশি মৃত বারিকুল্লাহ ছেলে খালেক, মালেক এবং গিয়াস উদ্দীনের মধ্যে বসতবাড়ির জমির সীমানা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। সেই বিরোধ নিষ্পত্তির জন্য উভয় পক্ষের ৩ জন জমি জরিপকারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে জমির সীমানা নির্ধারণের কাজ শুরু হয়। একপর্যায়ে বিরোধ পূর্ণ জমির সীমানা নির্ধারণ করতে গিয়ে এক পর্যায়ে খালেক, মালেক ও গিয়াস উদ্দীনের বাড়ির মধ্যে পরিমাপের ফিতা চলে যায়।

বাড়ির মধ্যে ফিতা যাওয়ার কারনে তারা প্রতিপক্ষ নজরুল ইসলামের উপরে তৎক্ষণাত লোকজনের সামনেই লাঠিসোটা নিয়ে আক্রমণ করে। এ সময় তারা তিন ভাই মিলে ঘটনাস্থলে পিটিয়ে নজরুল ইসলামের মৃত্যু নিশ্চিত করে। পরবর্তীতে নজরুলের পরিবারের লোকজন এগিয়ে আসলে তারা সরে পড়ে। পরে পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে। নিহত নজরুল ইসলামের স্ত্রী সহ দুটি কন্যা সন্তান আছে বলে পরিবারিক সূত্রে জানাগেছে। হত্যা কান্ডের ঘটনায় পরিবারের পক্ষ থেকে প্রতিপক্ষের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জাানিয়েছেন নিহতের ভাই এমরান হোসেন।

এদিকে পিটিয়ে হত্যার পর থেকে খালেক, মালেক এবং গিয়াস উদ্দীন সহ তাদের পরিবারের লোকজন পারিয়ে যায়। এ ঘটনায় বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল পৌঁছায়। লাশের সুরতহাল রির্পোট তৈরি করা হচ্ছে। মামলা দায়ের পর দ্রুত আসামীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন