১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২১, ৭:৫৪ পূর্বাহ্ণ | বিভাগ: lead
তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন

আরা ডেস্ক : এক টেলিফোন আলাপের অডিও টেপ ভাইরাল হওয়ার পর এবার পদ হারাচ্ছেন তথ্যপ্রতিমন্ত্রী মুরাদ হাসান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল সোমবার রাতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছেন আগামীকালের মধ্যে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে পদত্যাগ করার জন্য, এ বিষয়টা আমি যাতে জানিয়ে দিই। রাত ৮টার দিকে আমি তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা জানিয়ে দিয়েছি।

সম্প্রতি একটি ভার্চুয়াল টকশোতে নারীবিদ্বেষী মন্তব্যের জেরে অনলাইন-অফলাইনে ব্যাপক সমালোচিত হয়েছেন প্রতিমন্ত্রী ডা. মুরাদ। নারী অধিকারকর্মীদের পাশাপাশি সরকারদলীয় প্রভাবশালী অনেক নেতাও বলছেন, প্রতিমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত। তবে এসব মন্তব্য করেননি বলে দাবি ডা. মুরাদের। মুরাদ হাসান জামালপুর-৪ আসনের সংসদ সদস্য।

পেশায় চিকিৎসক এ রাজনীতিবিদ স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সদস্য। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর আওয়ামী লীগ সরকার গঠন করলে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় তাকে। পরে ২০১৯ সালের মে মাসে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হন তিনি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন