মেয়র লিটনকে শুভেচ্ছা অব্যাহত
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত হওয়ায় নগর ভবনে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল সোমবার সকাল থেকে রাত পর্যন্ত নগর ভবনে রাসিক মেয়রকে ফুলে ফুলে সিক্ত করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সুযোগ্যপুত্র রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত হওয়ায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম।
গতকাল সোমবার নগর ভবনে মেয়র মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান ডিআইজি। এ সময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের সম্মানিত অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) জয়দেব কুমার ভদ্র, বিপিএম, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্ অ্যান্ড ক্রাইম) টিএম মোজাহিদুল ইসলাম, বিপিএম, পিপিএম, রাজশাহীর সম্মানিত পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, বিপিএম (বার) সহ রাজশাহী রেঞ্জ কার্যালয় ও রাজশাহী জেলা পুলিশের অন্যান্য সিনিয়র কর্মকর্তাবৃন্দ।
লিটন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত হওয়ায় সোমবার নগর ভবনে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সেখ। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের রেজিস্টার ভারপ্রাপ্ত প্রফেসর ড. মোঃ সেলিম হোসেন, পরিচালক ড. মোঃ রবিউল আওয়াল, উপ-পরিচালক ছাত্রকল্যাণ মোঃ মামুনুর রশিদ, আবু সাঈদ, অতিরিক্ত রেজিস্টার দিলীপ কুমার ঘোষ, ডেপুটি রেজিস্টার মোঃ রকুনুজ্জামান রোকন, প্রকৌশলী নাসির উদ্দিন শাহ, প্রকৌশলী মোঃ হারুন অব রশিদ, প্রকৌশলী নাঈম রহমান নিবিড়, মোঃ রাইসুল ইসলাম, শিক্ষক কর্মকর্তাবৃন্দ।
এদিকে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও সিটি মেয়র খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেছুর রহমান ও কাউন্সিলরবৃন্দ, কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ ও কাউন্সিলরবৃন্দ, কেশরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ নেতৃবৃন্দ, বগুড়ার গাবতলী উপজেলা চেয়ারম্যান ও বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, প্রবীণ হিতৈষী সংঘ এবং জরাবিজ্ঞান প্রতিষ্ঠান, রাজশাহী জেলা শাখার নেতৃবৃন্দ, মহানগর মহাবিদ্যালয়, নওদাপাড়ার অধ্যক্ষ সাবিনা পারভীন ও শিক্ষক-কর্মকর্তাবৃন্দ, রাজশাহীর বেসরকারি কলেজের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ,
শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ, রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার সাধারণ সম্পাদক দীপক দেব, মর্ডান বক্সিং ক্লাব, গোদাগাড়ী উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, রাজশাহী হোমমেইড ফুড সোসাইটির নেতৃবৃন্দ, ইশ^রদী পৌরসভার ৫নং কাউন্সিলর ওয়াকিল আলম সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
