২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

নিয়ামতপুরে ভুয়া পরীক্ষার্থী গ্রেপ্তার

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২১, ১০:২৫ পূর্বাহ্ণ | বিভাগ: শিক্ষানগর
নিয়ামতপুরে ভুয়া পরীক্ষার্থী গ্রেপ্তার
বিজ্ঞাপন

নিয়ামতপুর থেকে প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে ভোকেশনাল (বিএম) ২য় বর্ষের পরীক্ষা দিতে এসে শ্যামপদ বর্মন (২২) নামে এক ভুয়া পরীক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে ভ্রাম্যমান আদালত এক বছরের কারাদন্ড প্রদান করেন। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে (৫ ডিসেম্বর) নিয়ামতপুর সরকারি কলেজ কেন্দ্রে। অফিস সূত্রে জানায়, সহকারী কমিশনার (ভূমী) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্জুরুল আলম পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে কালে গোপন সংবাদের ভিত্তিতে এক পরীক্ষার্থীকে জিজ্ঞাসা করলে ওই পরীক্ষার্থী স্বীকার করেন কাকা কার্তিক বর্মনের বদলে আমি পরীক্ষায় অংশ নিয়েছি।

পরীক্ষার প্রবেশপত্র জাল করার কথাও স্বীকার করে ওই পরীক্ষার্থী। এ অবস্থায় ভ্রাম্যমান আদালত পাবলিক পরীক্ষা সমূহ (অপরাধ) আইন ১৯৮০-এর ৩ (ক) ধারায় তাৎক্ষকিভাবে ভুয়া পরীক্ষার্থীকে এক বছরের বিনাশ্রম করাদন্ড ও একশত টাকা জরিমানা করেন। দন্ডপ্রাপ্ত তরুন নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের গাহৈল গ্রামের ভবেশ বর্মনের ছেলে।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেট মুন্জুরুল আলম বলেন, ঘটনার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা করা হয়েছে। আর কেউ যেন এ ধরনের ঘটনা ঘটাতে না পারে সেজন্য সবাইকে সচেতন হতে হবে এবং যদি এ ধরনের আর কোন অভিযোগ আসে তাহলে প্রশাসন তৎপর রয়েছে। পরীক্ষার পরিবেশ সুষ্ঠু আছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন