২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

আলিম পরীক্ষার তারিখ পরিবর্তন

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২১, ১০:২৩ পূর্বাহ্ণ | বিভাগ: শিক্ষানগর
আলিম পরীক্ষার তারিখ পরিবর্তন
বিজ্ঞাপন

এফএনএস : আলিম পরীক্ষার তারিখ পরিবর্তন করেছে মাদ্রাসা শিক্ষাবোর্ড। গতকাল রোববার পরীক্ষার সময়সূচি পরিবর্তন করে তারা জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মাদ্রাসা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কামাল উদ্দিনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে চলমান আলিম পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। ৬ ডিসেম্বরের (সোমবার) হাদিস ও উসুলুল হাদিস পরীক্ষাটি ২১ ডিসেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। অন্যদিকে আল ফিকহ ও পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) পরীক্ষাটি ৯ ডিসেম্বরের পরিবর্তে ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

উভয় পরীক্ষা হবে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। এ ছাড়া অন্যান্য পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে। মাদ্রাসা শিক্ষাবোর্ড চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদ বলেন, অনিবার্য কারণবশত পরীক্ষার তারিখে পরিবর্তন করা হয়েছে। এর বেশি আর কিছু বলতে চাই না। তবে বোর্ডের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, পরীক্ষার প্রশ্ন ও ট্রেজারিতে সমস্যা হওয়ায় পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন