১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় নৌকার প্রার্থীদের হাতে দলীয় মনোনয়ন বিতরণ করলেন এমপি এনামুল

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২১, ৭:৪৩ পূর্বাহ্ণ | বিভাগ: lead
বাগমারায় নৌকার প্রার্থীদের হাতে দলীয় মনোনয়ন বিতরণ করলেন এমপি এনামুল
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় আসন্ন ৫ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীদের হাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলার সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেয়ারম্যান প্রার্থীদের হাতে মনোনয়নপত্র তুলে দেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। মনোনয়নপত্র বিতরণ কালে এমপি এনামুল হক বলেন, দলীয় শৃংখলা মেনে সবাইকে নির্বাচন করতে হবে।

সেই সাথে দলীয় প্রার্থী ব্যতীত কেউ নির্বাচন করলে তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হবে। দলীয় নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অবাধ নির্বাচন যাতে অনুষ্ঠিত হয় সে ব্যাপারেও প্রার্থীদের নির্দেশনা প্রদান করেন তিনি। এ সময় রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন