দুর্গাপুরের বাজুখলশী সাজী পাড়ায় নববর্ষ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা
স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : দুর্গাপুরের বাজুখলশী সাজী পাড়ায় ইংরেজী নববর্ষের ২০২১ আগমন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। স্থানীয় গ্রামবাসীর আয়োজনে গতকাল সারাদিনব্যাপী সাজীপাড়ায় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে সমাজ সেবক গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়নগর ইউনিয়নে আওয়ামী লীগ থেকে চেয়াম্যান পদের মনোনয়ন প্রত্যাশী উপজেলা সৈনিক লীগের সাবেক সাধারন সম্পাদক যুবলীগ নেতা শেখ ফিরোজ আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন প্রভাষক মিজানুর রহমান, আলমগীর হোসেন মাষ্টার, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিপ্লব হোসেন, যুবলীগ নেতা আহাদ আলী, সাবেক ইউপি সদস্য আজগর আলী, আওয়ামী লীগ নেতা বাহার আলী, রফিকুল ইসলাম।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
