মহান বিজয় দিবস উপলক্ষে ৫নং ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ
প্রেস বিজ্ঞপ্তি : গতকাল শনিবার সকাল ১১টায় মহানগরীর ৫নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় প্রঙ্গনে মহান বিজয় দিবস উপলক্ষে পারভেজ আলম সুমন এর সহায়তায় ৫নং ওয়ার্ডের গরীব দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাজের সুবিধা বঞ্চিত গরীব দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশন ০৫ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু।
এ উপস্থিত ছিলেন ব্যবসায়ী পারভেজ আলম সুমন, অবঃ ডিজিএম সোনালী ব্যাংক রাজশাহী মনোয়ার হোসেন সেলিম, দিগন্ত প্রসারী সংঘ, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল হক, রাজশাহী পরিবেশ বাঁচাও আন্দোলন সাধারণ সম্পাদক রফিকুল হক সেন্টু। এ সময় কাউন্সিলর কামরু বলেন মানবতার সেবায় এগিয়ে এসে প্রতিটি সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
