বৃহস্পতিবার

৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন ও পরিবেশ উপ-কমিটির সদস্য নির্বাচিত ডাঃ অর্নাকে মুক্তিযুদ্ধ মঞ্চের শুভেচ্ছা

Paris
Update : রবিবার, ৩ জানুয়ারি, ২০২১

রুবেল সরকার : আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটিতে সদস্য করা হয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের উপদেষ্টা কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ডাঃ আনিকা ফারিয়া জামান অর্নাকে। এছাড়া আরও ৫ সদস্যসহ ৬ জন সদস্য সদস্যকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটিতে তাদের অন্তর্ভুক্ত করার জন্য লিখিতভাবে প্রস্তাব করা হলে গত ৩১ ডিসেম্বর দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অনুমোদন দিয়েছেন।

এ উপ-কমিটির চেয়ারম্যান হয়েছেন অধ্যাপক ড. খন্দকার বজলুল হক। উপ-কমিটির সদস্য সচিব হয়েছেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন। ডাঃ আনিকা ফারিয়া জামান অর্না বন ও পরিবেশ উপ-কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ রাজশাহী জেলা শাখা। গতকাল শনিবার সন্ধ্যায় নগর পিতা খায়রুজ্জামান লিটনের বাসভবনে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চ রাজশাহী জেলার সভাপতি ও মোহনপুর ছাত্রলীগের সভাপতি আঃ রাজ্জাক, জেলা যুবলীগের সহ-সভাপতি আলমগীর মোরশেদ রনজু, মুক্তিযুদ্ধ মঞ্চ রাজশাহী জেলার সাধারণ সম্পাদক আজমল হোসেন, সহ সভাপতি মাসুদ রানা, মোহনপুর উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সিনিয়র সহ সভাপতি নাজমুল ইসলাম, পুঠিয়া উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি সুমন শেখ, দুর্গাপুর উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি মিলটন, কেশরহাট পৌর ছাত্রলীগের সভাপতি সাহিন আলম, সাধারন সম্পাদক মমিনুল ইসলাম জীবনসহ নেতা কর্মীরা।


আরোও অন্যান্য খবর
Paris