১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দেশে করোনায় তিন মৃত্যু, শনাক্ত ২৬১

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২১, ৬:৫৬ পূর্বাহ্ণ | বিভাগ: lead
দেশে করোনায় তিন মৃত্যু, শনাক্ত ২৬১
বিজ্ঞাপন

এফএনএস : প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত হয়ে রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৯৮৬ জনে। একই সময়ে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ২৬১ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৬ হাজার ৮২৭ জনে।

গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৫৭টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ২৪ শতাংশ। মারা যাওয়া ৩ জনের মধ্যে একজন পুরুষ ও দুজন নারী। এ সময়ে ঢাকা, খুলনা ও রংপুর বিভাগে একজন করে মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কারো মৃত্যু হয়নি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন