ইরান শতকরা ২০ ভাগ ইউরেনিয়াম বাড়াতে চায় : জাতিসংঘ
এফএনএস : ইরান শতকরা ২০ ভাগ ইউরেনিয়াম বাড়াতে চায় বলে জানিয়েছে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা। ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বের হয়ে আসার পর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়ানো শুরু করে ইরান। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা জানায়, এর আগে এ ধরনের আন্তর্জাতিক পরমাণু চুক্তিভঙ্গ হয়নি।
২০১৫ সালের পরমাণু চুক্তি অনুযায়ী শতকরা চার ভাগেরও কম ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করার কথা ছিলো ইরানের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে পরমাণু চুক্তি থেকে সরানো ও ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দেয়ার পর থেকেই ইরান চুক্তিভঙ্গ শুরু করে। তবে এ পরিস্থিতি ভালো হতে পারে বলে আশাবাদী যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
