২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

বাগমারায় ১০ কেন্দ্রে হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২১, ৬:৪৪ পূর্বাহ্ণ | বিভাগ: শিক্ষানগর
বাগমারায় ১০ কেন্দ্রে হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : সারা দেশের ন্যায় রাজশাহীর বাগমারায় চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনটি শিক্ষা বোর্ডের অধিনে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেবেন ৫ হাজার ৬৭৩ জন পরীক্ষার্থী। মাদ্রাসা, সাধারণ শিক্ষা এবং কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় উপজেলার ১০ টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে পরীক্ষা। করোনা ভাইরাসের সংক্রমনের কারনে অর্ধেক সময়ে নেয়া হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা।

কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া শিক্ষা বোর্ড কর্তৃক নিতিমালা অনুসারে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে পরীক্ষা কমিটির এক সভা বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। চলতি বছর রাজশাহী শিক্ষা বোর্ডের আওতায় যে সকল কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ, মচমইল ডিগ্রী কলেজ, হাট গাঙ্গোপাড়া ডিগ্রী কলেজ এবং তাহেরপুর ডিগ্রী কলেজ।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় তাহেরপুর ফাজিল মাদ্রাসা এবং ভবানীগঞ্জ ইসলামীয়া ফাজিল মাদ্রাসা। কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় হাটগাঙ্গোপাড়া বিএম কারিগরি কলেজে, ভবানীগঞ্জ কারিগরি ও ব্যবস্থাপনা কলেজ এবং তাহেরপুর ফাজিল মাদ্রাসায়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ান বলেন, চলতি বছর শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয় সে জন্য সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন